রাজনীতিরাজ্য

“আইপ্যাক থেকে কোনও জিনিষ বাজেয়াপ্ত করলে ইডি অফিসারদের গ্রেফতার করা হবে” কেন্দ্রীয় সংস্থাকে কড়া হুশিয়ারী রাজীব কুমারের

আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে ইডির হানার ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন। কেন্দ্রীয় তদন্ত সংস্থার বিরুদ্ধে প্রতিবাদে নামছে ঘাসফুল শিবির। এবার সেই ইডিকে কড়া ভাষায় হুঁশিয়ারী দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশের ডিজি রাজীব কুমারের পক্ষ থেকে। সূত্রের খবর, “আইপ্যাক থেকে কোনও জিনিষ বাজেয়াপ্ত করলে ইডি অফিসারদের গ্রেফতার করা হবে” , ইডিকে সরাসরি হুঁশিয়ারী রাজীব কুমারের।

ইডি সূত্রের খবর, ইডির তিনজন আধিকারিকদের বলতে বলা হয়েছে যেন , তল্লাশি অভিযান চালিয়ে কিছু পাওয়া যায়নি। তল্লাশি চলাকালীন ঘটনাস্থলেও উপস্থিত ছিলেন ডিজি রাজীব কুমার। জানা গেছে, শুক্রবার কলকাতা হাইকোর্টে আইপ্যাকের মামলা নিয়ে এজলাসে চরম উত্তেজনা দেখা যায়। অতিরিক্ত ভিড়ের কারণে ভরা এজলাস থেকে বেরিয়ে যান বিচারপতি শুভ্রা ঘোষ। এই আবহে মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের দ্বারস্থ হয়েছেন ইডি।

সূত্রের খবর, আজকেই শুনানি শেষ করার আর্জি জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। ইডি দাবি করেছে , তল্লাশি চলাকালীন প্রতীক জৈনের বাড়িতে ঢুকে একাধিক নথি , হার্ডডিস্ক জোর করে ছিনিয়ে নেন মুখ্যমন্ত্রী। সেই নথিগুলি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ইডি। পাশাপাশি তারা জানিয়েছে , ওই নথিগুলি তারা না পেলে তদন্তে কোনোভাবেই পরবর্তী পদক্ষেপ নিতে পারবে না। যদিও সবুজ ফাইল হাতে নিয়ে যাওয়ার সময় মুখ্যমন্ত্রী দাবি করেন , ওইগুলি তাদের দলের গোপন ফাইল , তৃনমূলের হার্ডডিস্ক রয়েছে ওই নথিগুলির মধ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.