পশ্চিমবঙ্গে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মতো,এবার কেন্দ্র সরকারের ই-শ্রম কার্ড দিয়ে পুরুষরাও পেতে পারেন মাসে ৩,০০০। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য চালু এই প্রকল্পে ইতিমধ্যে দেশের ২৯.৬০ কোটি মানুষ নাম নথিভুক্ত করেছেন। কীভাবে এই সুবিধা পাওয়া যাবে, তা নিয়ে উৎসাহ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।২০২১ সালে ই-শ্রম পোর্টাল চালু করে। এটি অসংগঠিত শ্রমিকদের জন্য একটি জাতীয় ডাটাবেস, যার মাধ্যমে সামাজিক নিরাপত্তা ও সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হয়। এই কার্ডধারীরা ৬০ বছর বয়সের পর প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার আওতায় মাসিক ৩,০০০ টাকা পেনশন পান। এছাড়া দুর্ঘটনা বীমা ও আর্থিক সহায়তার মতো সুবিধাও রয়েছে।
এই ই-শ্রম কাডের মাধ্যমে দুর্ঘটনায় মৃত্যু হলে ২ লাখ টাকা ও আংশিক অক্ষমতায় ১ লাখ টাকার বীমা। PM-SYM-এ নথিভুক্ত হলে ১৮-৪০ বছর বয়সী শ্রমিকদের মাসিক অবদানের ভিত্তিতে পেনশন নিশ্চিত হয়। এআ প্রসঙ্গে এক শ্রমিক বলেন, “এই কার্ড আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে।”
ই-শ্রম কার্ডে আবেদনের প্রক্রিয়া খুবই সহজ,প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট eshram.gov.in-এ যেতে হবে। হোমপেজে ‘Register on e-Shram’-এ ক্লিক করে আধার-সংযুক্ত মোবাইল নম্বর ও ক্যাপচা কোড দিতে হবে। এরপর ‘Send OTP’-তে ক্লিক করলে মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপি যাচাইয়ের পর ব্যক্তিগত তথ্য, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও ব্যাঙ্কের বিবরণ দিয়ে ফর্ম পূরণ করতে হবে। সব শেষে ‘Submit’-এ ক্লিক করলেই কার্ড তৈরির প্রক্রিয়া সম্পন্ন হবে।
আপনিও যদি যোগ্য হন, তাহলে দেরি না করে আজই আবেদন করুন। এই কার্ড শুধু আর্থিক সুরক্ষাই নয়, সরকারি প্রকল্পে অগ্রাধিকারও নিশ্চিত করবে।







