রক্ত দান, জীবন বাঁচান”—এই শ্লোগানকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সহযোগীতায় ও পিংলা থানার উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে মোট ৫৩ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান করেন পিংলা থানার সিভিক ভলেন্টিয়ার, কনস্টেবল থেকে পুলিশ আধিকারিকরা।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পিংলা থানার ভারপ্রাপ্ত ওসি চিন্ময় প্রামাণিক ও এসডিপিও দেবাশীষ রায়। প্রতিটি রক্তদাতাকে রক্তদানের জন্য উৎসাহিত করেন পুলিশ কর্তারা।
পুলিশের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে এলাকার মানুষও অংশগ্রহন করেন। এলাকাবাসীরা জানায় পুলিশের এমন উদ্যোগ শুধু নিরাপত্তা নয়, মানবিক দায়িত্ববোধেরও পরিচয় দেয়। এ ধরনের উদ্যোগ আরও বেশি হওয়া প্রয়োজন।







