রাজনীতি

ব্রাত্যের দফতরকে ৫০ হাজার টাকা জরিমানা !

নিজস্ব সংবাদদাতা : নিয়োগ দুর্নীতির মামলায় ২০১২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছিল। আর এই নিয়ে মামলাও হয় আদালতে। সেই মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য শিক্ষা দফতরকে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিলেন । তিনি নির্দেশ দিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যে হাই কোর্টের ‘লিগ্যাল এড সার্ভিস’-এ ওই টাকা জমা দিতে হবে। এর পাশাপশি তিনি জানিয়েছেন, ওই নিয়োগ ‘দুর্নীতি’র তদন্তে যাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাঁদের কাছ থেকে জরিমানার টাকা নিতে হবে।

মঙ্গলবার মন্ত্রী ব্রাত্য বসুর দফতরকে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।এর সঙ্গে তিনি নির্দেশ জারি করেছেন,আগামী ১০ দিনের মধ্যে হাই কোর্টের ‘লিগ্যাল এড সার্ভিস’-এ ওই টাকা জমা দিতে হবে। একই সঙ্গে আগামী ছ’সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে প্রিন্সিপাল সেক্রেটারিকে রিপোর্ট জমা দিতে হবে। আগামী ১২ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.