নিজস্ব সংবাদদাতা: মনিপুর ইস্যুতে এবার পথে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস। রাজ্য বিধানসভায় একথা জানালেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামীকাল দক্ষিণ কলকাতা থেকে এই কর্মসূচী শুরু হবে। আগামী এক মাস ধরে প্রতিটি সংগঠনিক জেলার প্রতি ব্লকে ব মনিপুর ইস্যু নিয়ে মিছিল করবেন মহিলা তৃনমূল কংগ্রেস।
মনিপুরের দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে নীরব বিজেপি। বিরোধী জোট ইন্ডিয়ার তরফ থেকে এই নিয়ে চাপ তৈরি করার বিভিন্ন কৌশল অবলম্বন করছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গের মাটিতে আন্দোলনের পথ বেছে নিচ্ছে তৃণমূল। বিশেষ করে এই বিষয়টির সঙ্গে যেহেতু মহিলাদের সম্মান জড়িয়ে তাই মহিলাদেরই প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেস।







