কলকাতা

R.G.Kar: ৯ তারিখ, রাত্রি ৯ টা, ৯ মিনিট আলো নিভিয়ে অভিনব প্রতিবাদ ধর্মতলায়

তিলোত্তমার এক মাস! আলো নিভিয়ে নীরবতা পালন, অন্ধকার ধর্মতলা।

আর জি কর কান্ডে ডাক্তারী ছাত্রীর ধর্ষন ও রহস্য মৃত্যুতে উত্তাল গোটা বাংলা। বাংলার বাইরে দেশে বিদেশেও চলছে প্রতিবাদ। আজ ডাক্তারী ছাত্রীর রহস্য মৃত্যুর এক মাস পূর্ন। বিচার পায়নি তিলোত্তমা। বিচার সহ সঠিক তদন্তের দাবীতে রাজপথে নেমেছে সমাজের সর্বস্তরের মানুষ সহ বিভিন্ন রাজনৈতিক ও গন সংগঠন। একাধিকবার রাতের দখল নিয়েছে মহিলারা। কোথাও কোথাও আজ ভোর দখলের ডাক দিয়েছিলেন মহিলারা। সকাল থেকেই সকলে তাকিয়ে ছিল সুপ্রীম শুনানীর দিকে। কিন্তু দিন শেষে হতাশ হয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তার থেকে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল। সাধারন মানুষ তিলোত্তমার বিচারের আশায় বুক বাঁধলেও দিন শেষে নিরাশ হয়েছেন।

তবুও হাল ছাড়তে রাজী নয় কেউই। তিলোত্তমার বিচার চাই এই দাবীতে আজ এক মাস পুরনের দিনে ৯তারিখ রাত্রি ৯ টা বেজে ৯ মিনিটে আলো নিভিয়ে ধর্মতলা চত্বরে নীরবতা পালন করলো আন্দোলনকারীরা। ধর্মতলার কে সি দাসের মিষ্টি দোকানের সামনে চলে এই নীরবতা পালন। ওই সময় ধর্মতলা চত্বরের সংলগ্ন দোকানগুলিতেও আলো নিভিয়ে নীরবতা পালন করতে দেখা যায়। ফলে অবরুদ্ধ হয়ে যায় যানবাহন চলাচল। জনৈক আন্দোলনকারী জানান, “বিচার যতো দেরী হবে, আন্দোলন তত বাড়বে”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.