রাজ্য

লালবাজারে পর স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়ার ডাক্তারদের অবস্থান কর্মসূচি

আরজি কর কাণ্ডে জুনিয়ার ডাক্তার ফ্রন্টে যে স্বাস্থ্য ভবন অভিযানের আহ্বান জানিয়েছিলেন, সেই কর্মসূচি অনুযায়ী করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবনে বিশাল জমায়েত মিছিল এগিয়ে আসে। স্বাস্থ্য ভবনের ঠিক ১০০ মিটার আগে তাদের আটকে দেওয়া হয়। যেমনটা লালবাজারের মতন তাদের যেখানে আটকে দেওয়া হবে সেখানেই তারা অবস্থান কর্মসূচি চালাবেন এবং শান্তিপূর্ণ অবস্থান করবেন তারা। সেই অনুযায়ী স্বাস্থ্য ভবনের ঠিক ১০০ মিটার আগে তারা শান্তিপূর্ণ অবস্থান করছেন এবং একের পর এক স্লোগান তুলছেন। সুপ্রিম কোর্ট ও সরকারের তরফে বিকেল পাঁচটার যে ডেড লাইন দেওয়া হয়েছিল সেই ডেড লাইন অনুযায়ী মাত্র বাকি আর কয়েক ঘন্টা। এখন দেখার বিষয় এটাই স্বাস্থ্য ভবনের অধিকর্তারা কি সিদ্ধান্ত নেন।

তবে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা অধিকর্তাদের বক্তব্য তারা প্রথম থেকেই বলে আসছেন ডাক্তারদের সাথে তারা আলোচনায় বসতেন সম্পূর্ণভাবে রাজি এবং তারা কি বলে তাদের বক্তব্য শুনতেও তারা রাজি, তারা চাইলে বৈঠকে যোগদান করতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.