রাজ্য

স্বাস্থ্যভবনে চলছে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ, দাবি না মানায় অনড় তারা।

সারা রাজ্য জুড়ে চলছে প্রতিবাদের সুর।আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে লালবাজারের সামনে কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে একরাত কাটিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। আর এবার স্বাস্থ্য ভবনের সামনে চলছে আন্দোলনকারীদের অবস্থান বিক্ষোভ। ইতি মধ্যেই তাঁদের পাঁচটি শর্ত মানা হবে না বলে জানিয়ে দিয়েছে নবান্ন। তাই মমতার সাথে বৈঠকে বসতে নারাজ জুনিয়র ডাক্তাররা।

আন্দোলনকারী ডাক্তার অনিকেত মাহাতো বলেন, “সুপ্রিম কোর্ট আমাদের বলেছিল মঙ্গলবার বিকেল ৫টার মধ্য়ে কাজে যোগ দিতে। আমরাও বলেছিলাম ৫টার মধ্যে আমাদের দাবি মেনে নিন। ন্যায়সঙ্গত আন্দোলনকে মর্যাদা না দেওয়াটাও অন্যায়। সরকার যদি মনে করে ব্যবস্থা নেবে নিক। যদি মনে করে ছাত্রছাত্রীদের ফাঁসিতে ঝোলাতে হবে, তাহলে ফাঁসিতে ঝোলাবে। যদি মনে করে পিজিটি সিট টার্মিনেট করে দেবে, তাহলে দেবে। যদি মনে করে গুলি চালাতে হবে, তাহলে চালাবে।”

সূত্রের খবর, শিল্প নিয়ে বৈঠকে মমতা বলেন, “ওরা কেন এত জেদ করছে? ওরা যা বলবে সব মানতে হবে? আমি তো ওদের জন্য সব সময়, সময় দিতে রাজি। সুপ্রিম কোর্টের অর্ডার তো সবাইকে মানতে হবে। ওদেরকে আরও একবার বোঝাও।”

নবান্নের তরফে আবেদন জানানো হয়েছে যাতে আন্দোলনকারীরা কাজে যোগ দেন। কিন্তু ডাক্তারদের দাবি, নিরাপত্তার দিকটি নিয়ে কোনও নিশ্চয়তা নেই। তাই এই আন্দোলন চালিয়ে যাবেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.