আরজি কর কাণ্ডের ধৃত সঞ্জয় রায়ের এবার কামড়ের নমুনা এবং লালারসের নমুনা সংগ্রহ করা হলো। সঞ্জয়ের টিথ ইম্প্রেশন সংগ্রহের জন্য আদালতের দ্বারস্থ হয় সিবিআই। প্রয়োজন মতো অনুমতিও মেলে আলিপুর আদালতের তরফে।
সেই মত বৃহস্পতিবার প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে সঞ্জয়ের টিথ ইম্প্রেশন ও লালারসের নমুনা সংগ্রহ করা হয়। সিবিআই তরফে দাবি নির্যাতিতার দেহে একাধিক ক্ষত মিলেছে। সেই ক্ষতের সাথে সঞ্জয়ের যোগ সূত্র আছে কিনা নাকি অন্য কেউ জড়িত তা খতিয়ে দেখতে এই নমুনা সংগ্রহ করেছেন তারা। অবশ্যই এ বিষয়ে তারা কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবের সাহায্য নেবেন সিবিআই আধিকারিকরা।







