বিনোদন

মৌবনির পর ফের টলিপাড়ায় বাজলো বিয়ের সানাই! বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী মধুমিতা

কখনো সম্পর্ক ভাঙে আবার কখনো বা গড়ে। এই ভাঙা গাড়া সম্পর্কের মধ্যেই এগিয়ে চলে জীবন। সমস্ত টানা পরেনের মধ্যে প্রতিনিয়ত উন্নতি করে চলা অভিনেত্রীর বলতেই উঠে আসে মধুমিতা সরকার। এবার প্রচন্ড কাজের ব্যস্ততার মধ্যেই নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন ছোট পর্দার ঝিল। দিনক্ষণ থেকে বিয়ের আসর বসার জায়গা সবকিছুর প্রস্তুতি নিয়ে নায়িকার ব্যস্ততা তুঙ্গে।

বোঝেনা সে বোঝেনা ধারাবাহিক থেকে পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। খুব অল্প বয়সেই অভিনেতা পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে ঘর বেঁধে ছিলেন নায়িকা। তবে খুব সেই সংসার বেশিদিন স্থায়ী হয়নি। ২০১৯ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। সেই বছরই অভিনেত্রীর সঙ্গে আলাপ হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে। যদিও তিনি ছোটবেলার বন্ধু। তবে কাজের প্রেসারে সেভাবে আর কথাবার্তা হত না। ২০১৯ সাল থেকে ফের তাদের কথাবার্তা শুরু হয়। তবে তখনই তিনি নতুন করে আর সম্পর্কে জড়াননি। বরং তিনি কেরিয়ারে একের পর এক মাইলস্টোন পেরিয়েছেন।

অভিনেত্রী ওয়েব সিরিজের পাশাপাশি ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’-এর মতো হিট সিনেমা মানুষকে উপহার দিয়েছেন। তারপরে বেশ কিছু তা বিরতির পর ফের ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় কামব্যাক করেছেন অভিনেত্রী। এবার এই কাজের ব্যস্ততার মধ্যেই বাল্যকালের বন্ধু দেবমাল্যের সঙ্গে সাতপাকে বাঁধা পরতে চলেছেন অভিনেত্রী। আগামী ২৩ শে জানুয়ারি পুরোপুরি সাবেকিয়ানা বজায় রেখে গাঁটছড়া বাঁধবেন তাঁরা। এরপর ২৫ শে জানুয়ারি জমজমাট রিসিপশন পার্টি হতে চলেছে শোভাবাজার রাজবাড়িতে। সেই বিয়ের অনুষ্ঠানে টলিপাড়ার তারকাদের নিয়ে যে চাঁদের হাট বসবে তার বলার অপেক্ষা রাখে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.