রাজ্য

জুনিয়র ডাক্তারদের নয়া উকিল? কে এই ‘ইন্দিরা’?

বাংলার আরজিকরকাণ্ডের জেরে তোলপার রাজ্য-রাজনীতি। নারকীয় এই খুন-ধর্ষণের ঘটনায় প্রতিবাদের আগুনে জ্বলছে আম জনতা।

উল্লেখ্য, মঙ্গলবার এই ঘটনার শুনানি সুপ্রিমকোর্টে। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে এক বৃহৎ খবর। আরজিকর মামলার শুনানিতে জুনিয়র ডাক্তারদের হয়ে এবার সওয়াল করতে চলেছেন প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং।

গতকাল অর্থাৎ রবিবার জুনিয়র চিকিৎসকদের আইনজীবী হিসেবে ইন্দিরার নাম প্রকাশ্যে আসে। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে অনিকেত মাহাতো বলেন, ‘আইনজীবী হিসেবে আমরা ইন্দিরা জয়সিংহকে নিয়োগ করেছি। আগামী মঙ্গলবার উনি আমাদের হয়ে সওয়াল করবেন।’

সর্বোচ্চ আদালতের অভিজ্ঞ আইনজীবীদের মধ্যে একজন ইন্দিরা জয়সিং। প্রচুর গুরুত্বপূর্ণ মামলায় তাঁকে সওয়াল করতে দেখা গিয়েছে। আরজিকর মামলায় জুনিয়র চিকিৎসকদের হয়ে এবার আদালতে লড়বেন তিনি। অনেকের জ্ঞাতার্থে জানিয়ে রাখা ভাল, সুপ্রিমকোর্টের শুনানি যাতে সাধারণ মানুষ ‘সরাসরি সম্প্রচার’এর মাধ্যমে দেখতে পারেন, তার দরুন ইনিই আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.