নভেম্বর মাসের প্রথম সপ্তাহে যারা ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ কাজ সারতে চাইছেন, তাদের জন্য সতর্কবার্তা। এই সপ্তাহে টানা চার দিন দেশের বিভিন্ন শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। গুরু নানক জয়ন্তী, বিহার নির্বাচন এবং কিছু আঞ্চলিক উৎসবের কারণে ৫ থেকে ৮ নভেম্বর পর্যন্ত এই ছুটি থাকছে। তবে স্বস্তির খবর হলো, এই ছুটির দিনগুলিতেও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা এবং এটিএম (ATM) কিন্তু চালু থাকবে। মাসের শুরুতেই এই ছুটির তালিকা সামনে এসেছে। তাই ব্যাঙ্কের শাখায় গিয়ে টাকা জমা দেওয়া বা অন্য কোনো জরুরি কাজ থাকলে, ছুটির আগেই তা সেরে ৫ নভেম্বর বুধবার গুরু নানক জয়ন্তী, কার্তিক পূর্ণিমা, রাস পূর্ণিমা আইজল, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, হায়দ্রাবাদ, ইটানগর, জয়পুর, জম্মু, কানপুর, কোহিমা, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, সিমলা ও শ্রীনগর। ৬ নভেম্বর বৃহস্পতিবার বিহার বিধানসভার সাধারণ নির্বাচন পাটনা।
৭ নভেম্বর শুক্রবার আদি দেবতা সালজং বা সূর্য দেব পুজো শিলং। ৮ নভেম্বর শনিবার কনকদাস জয়ন্তী বেঙ্গালুরু।
ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও গ্রাহকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। কারণ, এই চারদিন অনলাইন বা ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিকভাবেই কাজ করবে। পাশাপাশি, এটিএম পরিষেবাও সব সময় খোলা থাকবে। ফলে টাকা তুলতে বা অনলাইনে লেনদেন করতে কোনো সমস্যা হবে না।







