রাজ্য

‘এবিসি’ আইডি নিয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ রেজিষ্টারের

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
এবিসি আইডি নিয়ে উদ্বিগ্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এবিষয়ে সর্বপ্রথম সময় ৩৬৫ কে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ রেজিষ্টার তপন কুমার দে।

চলতি বছরে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নতুন এক সমস্যায় পড়েছে। কারন রেজিষ্ট্রেশান করতে এবিসি আইডি বাধ্যতা মূলক বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় গুলি। ABC অর্থাৎ Academic Bank of Credit করতে গেলে ছাত্রছাত্রীর আধার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে। আর এই আধারে মোবাইল সংযুক্তিকরন করতে গিয়ে সমস্যায় পড়েছে অনেক ছাত্রছাত্রী।

ইউজি কোর্সে রেজিষ্ট্রেশানের ডেট পেরিয়ে গেলেও আধার সমস্যার কারনে অনেকে এবিসি আইডি না করতে পারায় সমস্যায় ভুক্তভোগী অনেক ছাত্রছাত্রী। এই সমস্যা কোনো একক বিশ্ববিদ্যালয়ের নয়। রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি কলেজে এই ধরনের সমস্যা আছে। যদিও এই সমস্যার সমাধান কি তা সঠিক করে জানাতে পারেনি কলেজ কর্তৃপক্ষ।

এবিসি আইডি নিয়ে ছাত্রছাত্রীদের সমস্যার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ রেজিষ্টার তপন কুমার দে। তিনি সময় ৩৬৫ কে জানান, এবিসি আইডি প্রতিটি ছাত্রছাত্রীদের কাছে বাধ্যতামূলক। নানান অসুবিধার কারনে এখনো অনেক ছাত্রছাত্রী করতে পারেনি। তাদের জন্য সময় দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.