পূর্ব রেলের হাওড়া মেইন লাইনে ব্যাহত ট্রেন পরিষেবা।ডাউন লাইনে বন্ধ ট্রেন চলাচল।লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় বিপত্তি।লিলুয়া স্টেশনের কাছে ঘটনা।পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান সকাল ৭.১০ নাগাদ শেওড়াফুলি থেকে আসা একটি খালি লোকাল ট্রেনের একটি কামরা লিলুয়া স্টেশনের কাছে লাইনচ্যুত হয়।যার জেরে ট্রেন চলাচল ব্যাহত।ঘটনাস্থলে রেলের উচ্চ পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা পৌঁছেছেন।লাইনচ্যুত কামরা তোলার কাজ শুরু হয়েছে।
Read Next
November 3, 2026
এসআইআর নিয়ে শমীকের বিস্ফোরক দাবি, ‘আরও ৩০ লক্ষ নাম বাদ পড়তে পারত’
November 3, 2026
দীপাবলিতে চা শ্রমিকদের জন্য বড় ঘোষণা, ৫০ কেজি চালের সঙ্গে মিলবে ৫ হাজার টাকা
November 3, 2026
পিছোতে পারে ২০২৭-এর মাধ্যমিক! ১৫ ফেব্রুয়ারির বদলে পরীক্ষা শুরুর প্রস্তাব ২ মার্চ
November 3, 2026
কালীপুজোয় রাতভর লোকাল ট্রেন! শিয়ালদহ থেকে কোন রুটে কখন ছাড়বে স্পেশাল, রইল সম্পূর্ণ সময়সূচি
November 3, 2026
আরএসএস-এর শতবর্ষ উদযাপনের পদযাত্রায় জোহোর সহ-প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু, তামিলনাড়ুতে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা
November 2, 2026
রাতের সোনারপুরে নারকীয় তাণ্ডব! স্বামীকে পিটিয়ে তাড়িয়ে বধূকে ‘গণধর্ষণ’, তটস্থ সুভাষগ্রাম
Related Articles
Check Also
Close







