জলপাইগুড়ি শহরের মাঝ পথ দিয়ে চলে যাচ্ছে রাবণ ও আর সঙ্গ বঙ্গ। সেই দৃশ্য দেখছেন অনেক মানুষই। বর্তমানে লীলার চল একেবারেই নেই। কমে গিয়েছে মানুষের রুচিও। তবুও কয়েকটি জায়গায় কীর্তন হলে লীলার ছবি দেখা যায়। আর সেই লীলা করার আগে জলপাইগুড়ির রাস্তায় হেঁটে চলেছেন রাবণ ও তার সঙ্গীরা। রাবণ থেকে রাম,সীতা,বানর সবাই জলপাইগুড়ি শহরের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন। কারণ রাস্তাঘাটে সচরাচর রাম রাবণ মানুষের ভেসে দেখাই এখন দুষ্কর বিষয়। তাই এই দৃশ্য দেখতেই অবাক চোখে দেখছেন মানুষ।
যারা এই ধরনের বেসে চলছেন তারা বলছেন এটা তাদের পেশা নয়। বরং নেশা। তাদের পূর্ব পুরুষদের অনুকরণে এই সখ ধরে রেখেছেন। তারা মুলত চাষবাস করে জীবিকা নির্বাহ করে। বাকি সময়ে এই ধরনের লীলা কীর্তন করে সময় কাটান।







