জেলারাজনীতি

নির্বাচনী প্রচারে রাজু বিস্তা

নির্বাচনী প্রচারে রাজু বিস্তা আজ জলপাইগুড়ি এবং ধুপগুড়িতে। আজ সকালে সাংসদ নিজে জলপাইগুড়িতে গিয়ে প্রার্থীর হয়ে প্রচার শুরু করেন। সাংসদ জানান, আমাদের দল ভারতবাসীকে সুগঠিত করে আগামীর দিকে নিয়ে যেতে চাইছে। এই নির্বাচনে বিজেপী প্রার্থীকে আপনারা জিতিয়ে আনুন তবেই সংঘবদ্ধ ভারতবর্ষ তৈরী হবে।

তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মানুষের কাছে ভুল বার্তা পৌছে দিয়ে মানুষকে ভুল বোঝাতে চাইছে। কিন্তুু মানুষ তা হতে দেবে না। আমরা নিজেরা যদি ঠিক থাকি তবে কেউ আমাদের আলাদা করে দিতে পারবে না। এদিন দার্জিলিং এর সংসদকে অভ্যর্থনা জানান জলপাইগুড়ির বিজেপী সংগঠনের সদস্য এবং সমর্থকেরা। রাজু বিস্তার সাথে ছিলেন বিধায়ক শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপী নেতৃত্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.