নিজস্ব সংবাদদাতা : গতকাল অর্থাৎ রবিবার ছিল ডুরান্ড কাপের ফাইনাল। এই টুর্নামেন্টের ফাইনাল দেখার জন্য জনে জনে লোক এসেছিল গতকাল। কিন্তু এই ম্যাচের টিকিট বিক্রি হয়েছে অনলাইনে ও দুই পক্ষের মাঠে। তবে এরই মধ্যে অনেক মানুষ গতকাল খেলা দেখতে গেছে টিকিট ছাড়া। যারা গতকাল মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থক যুবভারতীতে টিকিট ছাড়া খেলা দেখার চেষ্টা করেছেন তারা এখন স্য়াচ দেখার জন্য ঢোকার চেষ্টার অভিযোগে বন্দী হয়েছেন পুলিশের কাছে। ডুরান্ড কাপের ফাইনাল ডার্বি জানার সাথে সাথেই দুই দলের মাঠের কাছে জমেছিল ভিড়। সবার মুখে একটাই প্রশ্ন দাদা একটা ডার্বি ফাইনালের একটা টিকিট পাওয়া যাবে। কেউ এই জিঞ্জাস্যের দরুন টিকিট পেয়েছে আবার কাউকে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে। অনেকে আবার লোকের এই আবেগ নিয়ে ব্যবসা করেছে ২০০ টাকা দাম তা কিছু লোকে ৫০০ টাকাতে বিক্রি করেছে।
তবে যাদের ইচ্ছেও ছিল যে বাইরে যারা টিকিট বিক্রি করে তাদের থেকে কিনে যাবে কিন্তু এত দাম যে নিতে পারেননি তাই তারা টিকিট ছাড়াই চলে গেছে রবিবার সল্টলেক স্টেডিয়াম। ঘোরাফেরা করছিল যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে। টিকিট জোগাড় কিভাবে করা যায় বা সুযোগ বুঝে ঢুকে পড়তে চেয়েছিল কিন্তু গেটের সামনে নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়া কি এতটাই সোজা। একদমই না শেষ মুহূর্তে তারা ধরা পড়ে। টিকিট ছাড়া স্টেডিয়ামে ঢোকার চেষ্টায় ধরা পড়েন অন্তত ৮০ জনের কাছাকাছি। ডার্বির আগেই দুই মাঠের সামনে লম্বা লাইন টিকিট নেওয়ার জন্য এরই মধ্যে অভিযোগ এসেছে যে চড়া দামে টিকিট ব্ল্যাকে বিক্রি করা হচ্ছে। শনিবার ইস্টবেঙ্গল ক্লাবের সামনে থেকে ৪ জন টিকিট ব্ল্যাকারকে হাতে না হাতে ধরে কলকাতা পুলিশ। তাদের থেকে অনেক টিকিট উদ্ধার করা হয় ডুরান্ড কাপ ফাইনালের। আর এই কারণেই টিকিটের এত হাহাকার। সেখানে স্টেডিয়ামের অনেক খানি অংশ ফাঁকা। যার জন্য অনেকেই চেষ্টা করেন ভিতরে প্রবেশের জন্য কিন্তু নিয়ম ভঙ্গ করায় শ্রীঘরেই ঠাঁই হল তাঁদের।







