রাজনীতিরাজ্য

লোকসভা নির্বাচনের পূর্বে আসন সমঝোতা, রাজনৈতিকমহলের একাংশের দাবী কী?

রাজধানীতে দশ জনপথে রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক এবং মুম্বইয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সম্মেলন। এই দুই জায়গাতেই দ্রুত আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের উপরে চাপ বাড়িয়েছে জোড়াফুল শিবির। কিন্তু কংগ্রেস শিবির থেকে আসা প্রাথমিক সঙ্কেত দেখে তৃণমূল অনুমান করেই নিয়েছে, এক্ষেত্রে আপাতত ‘ধীরে চলো’ নীতি ধরেই এগোবে কংগ্রেস।

আগামী বছরের লোকসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জাতীয় স্তরে কংগ্রেস এবং তৃণমূলের সম্পর্কের মধ্যে প্রথম বদল দেখা গিয়েছিল রাহুল গান্ধীর সাংসদ পদ চলে যাওয়ার পরবর্তীতে। তৃণমূল সুপ্রিমো প্রায় সঙ্গে সঙ্গে ঘটনার প্রতিবাদ করে ট্যুইট করেছিলেন। এরপর সংসদীয় অধিবেশনগুলোতে দেখা গিয়েছে ক্রমশ কাছাকাছি আসছে এই দুই বিরোধী দল।

রাজনৈতিক মহলের একাংশের মতে, বিহার, তামিলনাড়ু বা মহারাষ্ট্র নিয়ে তেমন কোনও সমস্যা বর্তমান নেই। কেরলকেও কার্যত ‘ইন্ডিয়া’ জোট হিসাবের বাইরে রাখা হয়েছে। কারণ, সেখানে সরাসরি বামফ্রন্ট আর কংগ্রেস সম্মুখ সমরে সামিল। কিন্তু বাংলা, দিল্লি এবং পঞ্জাবের পরিস্থিতি বেশ কঠিন। সংশ্লিষ্ট তিন রাজ্যজুড়ে ৬২টি আসন, কম সংখ্যা তো নয়!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.