জেলা

বছরের প্রথম দিনেই বিপদ ! পিকনিক করতে যাওয়ার পথে নয়ানজুলিতে পরে গেলো বাস

বছরের প্রথম দিনে পিকনিক করতে যাওয়ার পথে নয়ানজুলিতে বাস পড়ে আহত বেশ কয়েকজন যাত্রী। জানা গেছে , তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে কোচবিহার ২ নম্বর ব্লকের পুন্ডিবাড়ি থানার অন্তর্গত কাল পানি এলাকায়।

আজ সকালে একটি বেসরকারি বাসে কাল পানি এলাকার বেশ কিছু বাসিন্দা পিকনিকের জন্য গরুবাথানের উদ্দেশ্যে রওনা দেয়। বাস ছাড়ার কিছুক্ষণ বাদেই এলাকায় একটি জলাশয়ের পাশে রাস্তায় একটি মোড় ঘুরতে গিয়ে গাড়িটি জলে পড়ে যায়। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে এবং পুন্ডিবাড়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর আহতদের ছেড়ে দেওয়া হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.