জেলা

ফের অপহরণের চেষ্টা সন্দেশখালিতে, নেপথ্যে কারা? বিস্ফোরক বিজেপি নেত্রী

সন্দেশখালির আসল চিত্র কোনটা? ধোয়াশা কাটতেই চাইছে না। ক্রমশ সন্দেশখালির চিত্র হয়ে উঠছে আবছা। বেশ কয়েকদিন ধরেই সন্দেশখালি নিয়ে উত্তেজনা ছড়িয়ে রয়েছে রাজনৈতিক মহলে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পরস্পরবিরোধী ভাইরাল ভিডিও উঠে আসছে।

একদিকে যেখানে শাহজাহানকে নির্দোষ প্রমাণ করার চাপ দিচ্ছে তৃণমূলের গুন্ডারা, তখন অপরদিকে এক চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তৃণমূলের গুন্ডারা এক অভিযোগকারিণীকে অপহরণের চেষ্টা করেছে বলে করেছে বলে দাবি করেছেন তিনি। ইতিমধ্যেই সন্দেশখালির থানায় এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার বিকেলে সন্দেশখালি গিয়েছিলেন প্রিয়াঙ্কা। এক হ্যান্ডেলে এক পোস্ট করে তিনি লেখেন, ‘‘মহিলারা আমাকে দেখেই একাধিক অভিযোগ জানিয়েছেন। তার মধ্যে অন্যতম, শেখ শাহজাহানকে নির্দোষ প্রমাণ করতে চাপ দিচ্ছে তৃণমূলের গুণ্ডারা। দিন কয়েক আগে এক মহিলাকে অপহরণও করা হয়েছে।” তাঁর মতে, অভিযোগ করার মাশুল গুনতে হয়েছে ওই নিরীহ মহিলাকে। বিজেপি নেত্রীর অভিযোগ বুধবার বিকেলে ওই অভিযোগকারিণীকে অপহরণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ।

অভিযোগকারিণী মহিলা দাবি করেছেন, কুকুরের ডাক শুনে অন্ধকারে বেরিয়ে এসেছিলেন তিনি। আর ঠিক সেই সময়েই কয়েকজন এসে তার মুখ চেপে ধরে। কিন্তু তিনি কাউকেই চিনতে পারেননি। তার কথায়, ‘‘আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। আমি পুকুর পাড়ে পড়ে গিয়েছিলাম। ওখান থেকে আবার টেনে নিয়ে মাঠের উল্টোদিকে নিয়ে গিয়েছিল। আমার মুখ বেঁধে দিয়েছিল। ওখানে কুকুর ডাকাডাকি করছিল, তখন আমাকে ওখানেই ফেলে দিয়ে চলে গিয়েছে।’’

প্রিয়াঙ্কার দাবি, ওই অভিযোগকারিণীকে কোনোরকমে উদ্ধার করার পর পুলিশকে জানানো হয় সম্পূর্ণ ঘটনাটি। যদিও তৃণমূল পুরো ঘটনাই একটা সাজানো নাটক বলে উড়িয়ে দিয়েছে। বসিরহাট টাউন প্রেসিডেন্ট অভিজিৎ ঘোষ বলেন, ‘‘সন্দেশখালিতে যে নাটক চলছে তা সবাই জানে। প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নিজেরই কোনও অস্তিত্ব নেই। তিনি গিয়ে উত্তেজনা ছড়াচ্ছেন সন্দেশখালিতে।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.