ক্রাইম

হাওড়া স্টেশন এলাকায় দিনে দুপুরে এক মহিলা ছুরির আঘাতে আক্রান্ত

দিনে দুপুরে হাওড়া স্টেশন চত্বর এলাকায় এক মহিলাকে ছুরি মেরে খুনের চেষ্টা। ঘটনায় চাঞ্চল্য হাওড়া স্টেশন চত্বরজুড়ে। আহত মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে।

অভিযুক্ত বালেশ্বর যাদব কে গোলাবাড়ি থানার পুলিশ আটক করে। ওই মহিলার স্বামী পিন্টু বিশ্বাস জানান কি কারনে তার স্ত্রীকে খুনের চেষ্টা, সেবিষয়ে তিনি এখনো কিছু জানেন না।
আহত মহিলা রিভু বিশ্বাসকে ভর্তি করা হয় হাওড়া হাসপাতালে। পুলিশ সূত্রের খবর পিন্টু বিশ্বাস তার পরিবার কে নিয়ে মুম্বাইতে বসবাস করতেন এবং একই হোটেলে কাজ করতেন তিনি ও বালেশ্বর যাদব। সেখান থেকেই পরিচয় বালেশ্বর যাদবের সঙ্গে তার স্ত্রীর। প্রেমঘটিত ঘটনায় খুনের চেষ্টা কিনা তদন্ত শুরু করছে গোলাবাড়ি থানার পুলিশ।
পুলিশের হাতে আটক অভিযুক্ত হামলাকারী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.