দুর্গাপুজোর আগে হাতেগোনার মতো কয়েকটা দিন আর বাকি। এরই মধ্যে প্রবল বৃষ্টিতে ভাসছে বাংলা। ভারী বৃষ্টির ফলে বিপদ সীমার ওপর দিয়ে জল যাচ্ছে একাধিক রাজ্যে। অতি ভারী বৃষ্টির ফলে ইতিমধ্যেই ধ্বংসাত্মক রূপ নিয়েছে উত্তরপ্রদেশ। এই রাজ্যে শনিবার থেকে দুর্যোগের মধ্যে পরে প্রাণ হারিয়েছে প্রায় ১৫ জন।
যোগীরাজ্যে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে নদীগুলির জলস্তর বিপদসীমা ছাড়িয়েছে, যার ফলে একের পর এক গ্রাম প্লাবিত হচ্ছে। যমুনা, গঙ্গা, শারদা এবং ঘাগরা সহ বিভিন্ন প্রধান নদীতে জলের স্তর ক্রমাগত বৃদ্ধি হচ্ছে। যার ফলে আশেপাশের অঞ্চলগুলি বন্যার পরিস্থিতি। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০০র উপর মানুষ। শুক্রবার রাতে মিরাটের জাকির নগর এলাকায় প্রবল বৃষ্টিতে চারতলা পুরনো ভবনটি ভেঙে পরে। সেখানেই প্রাণ হারিয়েছে ১০ জন।
ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছে শিশু-সহ ১০ জন। পাশাপাশি প্রবল বর্ষায় নদীতে মাছ ধরতে গিয়ে বিপত্তি ঘটে। উমরি বেগমগঞ্জের লোনিয়ানপুরওয়া গ্রামে ঘাগরা নদীর প্রবল স্রোতে ভেসে যায় তিন মহিলা। তবে স্থানীয়দের তৎপরতায় এই তিনজনের মধ্যে দুজন প্রাণে বেঁচে গেছে। এমনকি নদীর ধারে ছাগল চড়াতে গিয়ে জলে ডুবে যায় কয়েকজন কিশোর। তাদের চিৎকারে ছুটে আসে স্থানীয়রা। এরপর তাদের মধ্যে কয়েকজনকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তুই বালককে বাঁচানো সম্ভব হয়নি।
রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য উদ্ধারকারী দল পাঠিয়েছে। পাশাপাশি প্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। যেখানে আশ্রয় নিয়েছে এক হাজারের বেশি মানুষ। তবে প্রবল বৃষ্টি ও বন্যার কারণে কার্যক্রম চালানোতে বেশ সমস্যা দেখা দিচ্ছে।







