কলকাতা

তাই বলে ঘটক? দেবাংশুর জন্য পাত্রী খুঁজে দিলেন কুণাল নিজে!

জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে তোলপাড় গোটা রাজ্য। শুধু ডাক্তাররা নয় সাধারণ মানুষরাও যোগদান করেছেন তাদের এই আন্দোলনে। মুখ্যমন্ত্রীর সাথে বারবার বৈঠকের চেষ্টা করা হলেও তা সম্পূর্ণ হয়নি নানান কারণে। তাই নিয়ে এখনও ক্ষুব্ধ অনেকেই।

আর এখন আন্দোলনরত প্রতিবাদীদের মধ্যে থেকে এক মেয়েকে দেবাংশু ভট্টাচার্যের জন্য পাত্রী হিসাবে ঠিক করলেন কুণাল ঘোষ। একটি ভিডিও পোস্ট করে এরকমই লিখেছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে কুণাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্যর বিরুদ্ধে মেয়েটি ক্ষোভ উগরে দিচ্ছে।

ভিডিওটি কুণাল ঘোষ সমাজ মাধ্যমে post করে দেবাংশুকে উদ্দেশ্য করে লেখেন, “হ্যাঁরে দেবাংশু তোর পাত্রী দেখার কাজটা এগোব? তোর সঙ্গে বেশ মানাবে। রাগের মধ্যেই থাকে অনুরাগের বীজ। তাছাড়া, কেমন সংস্কার মানে, স্বামীর নাম মুখে আনতে চায় না। আমার তো নিজেকে এখনই ভাসুর ভাসুর লাগছে”।

আন্দোলনরত মেয়েটিকে নিয়ে কটাক্ষ করায় কুণাল ঘোষের বিরুদ্ধে অনেকেই তাদের মতামত প্রকাশ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.