দেশ

আধার, প্যান বা ভোটার কার্ড কোনোটিই নাগরিকত্বের প্রমাণ নয় ! বড় পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের

আধার, প্যান বা ভোটার কার্ড কোনোটিই নাগরিকত্ব প্রমাণ করে না ! SIR ইস্যু নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে , তখনই বড় রায় বম্বে হাইকোর্টের। উল্লেখ্য , শীর্ষ আদালতেও এই সংক্রান্ত বিষয়ে শুনানি চলছে। বম্বে হাইকোর্টেও অন্য একটি মামলায় SIR সংক্রান্ত বিষয়টি উঠে আসে। এই শুনানিতে বম্বে হাইকোর্টের বিচারপতি , অমিত বোরকার জানান, আধার, ভোটার কিংবা প্যান কার্ডে নাগরিকত্ব প্রমাণ হবে না। তাহলে কি দিয়ে নাগরিকত্বের প্রমাণ পাওয়া যাবে? আইনজীবীদের একাংশের মতে , এটি অত্যন্ত সহায়ক একটি পর্যবেক্ষণ সরকারপক্ষের জন্য ।

মঙ্গলবার বম্বে হাইকোর্টে বাবু আবদুর রউফ এক ব্যক্তির একটি মামলার শুনানি ছিল। উল্লেখ্য, এই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে। জামিনের আবেদন জানিয়ে তিনি মামলা করেন। বম্বে হাইকোর্টে সেই মামলার শুনানিতেই মামলাকারীর আইনজীবী সওয়াল করেন, অভিযুক্তের কাছে আধার-প্যান-সহ এদেশের নাগরিকত্ব প্রমাণের যাবতীয় নথি রয়েছে। তাহলে কেনো তাকে বাংলাদেশী সন্দেহে গ্রেফতার করা হয় ? কিন্তু বোম্বে হাইকোর্টের বিচারপতি সেই যুক্তি খারিজ করে দেন ।

উল্লেখ্য , বিহারের SIR নিয়ে মামলায়ও নির্বাচন কমিশনের দাবিকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট জানিয়েছে আধার কার্ড নাগরিকত্বের বৈধ প্রমাণ নয় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.