আর জি কর কান্ডের আবহাওয়ায় গাঙ্গুলি পরিবার বারংবার বিতর্কে জড়িয়েছে। কখনো কটাক্ষের শিকার হয়েছে সৌরভ গাঙ্গুলী কখনো আবার তার কন্যা সানা গাঙ্গুলী মানুষের মুখে পরেছে। এমনকি গত বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় মেডিকেল আক্রমণের শিকার হয়েছেন ডোনা গাঙ্গুলী। তারপরেই তার প্রোফাইল হ্যাক হয়ে তার মৃত্যুর খবর ছড়িয়ে পরে চারিদিকে। সেই খবরে রীতিমতো শোরগোল পরে যায় পুরো রাজ্যে।
সম্প্রতি বর্ধমানের সংস্কৃতি লোক মঞ্চে বিধায়ক খোকন দাসের উদ্যোগে নৃত্য উৎসবের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ডোনা গাঙ্গুলী আর জি করে ঘটনা নিয়ে মন্তব্য করেন। সেখান থেকে সৌরভ পত্নীকে, নিয়ে শুরু হয় বিতর্ক। সেই ঘটনা রেশ কাটতে না কাটতেই ফের ঘটে গেল অঘটনা। এরপরই হ্যাক হয়ে গেল নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলীর সোশ্যাল মিডিয়া প্রোফাইল। তারপর থেকে প্রমা হতো সেই প্রোফাইল থেকে নগ্ন নারীদের ছবি প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি নৃত্যশিল্পী মৃত্যুর খবর ভরিয়ে দেওয়া হয় এই প্রোফাইলের মাধ্যমে।
ইতিমধ্যেই এই খবরের শোরগোল পরে গিয়েছিল রাজ্যে। তবে ঘটনাটি ডোনা গাঙ্গুলীর নজরে আসতেই তড়িঘড়ি যোগাযোগ করে পশ্চিমবঙ্গ সরকারের সাইবার বিভাগের এডিজি ও আইজিপি শ্রী হরিকিশোর কুসুমাকারের সঙ্গে। খবর পাওয়া মাত্রই সাইবার ক্রাইম বিভাগের পক্ষ থেকে তৎক্ষণাৎ প্রোফাইল উদ্ধারের কাজ শুরু হয়। এরপর দীর্ঘক্ষণের চেষ্টায় অনেক বেগ পাওয়ার পরেও অবশেষে উদ্ধার হয় সেই প্রোফাইলটি।







