মঙ্গলবার সকালে তৃণমূলের নেতা সুদীপ্ত রায়ের সিঁথির বাড়ি ও নার্সিং হোমে তল্লাশি চালায়। সেখান থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে বলেই জানা যাচ্ছে। আরজি কর দুর্নীতি কান্ডের চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে পারে এমনটাই সন্দেহ করা হচ্ছে। সূত্র মারফৎ খবর, সেই কারণেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় সুদীপ্ত রায় কে। এ ছাড়াও সুদীপ্ত রায়ের হুগলির বাগান বাড়িতেও চলে অভিযান। তৃণমূল বিধায়কের একাধিক ঠিকানা থেকে উদ্ধার হয় একাধিক তথ্য, এমনটাই ইডি সূত্রে খবর।
পাশাপাশি জানা যাচ্ছে, আরজি কর দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তার সাথে সুদীপ্ত রায়ের ঘনিষ্ঠতা ছিল কিনা সেটা নিয়ে জিজ্ঞাসা বাদ করা হয়। এছাড়াও দুর্নীতি কান্ডের সাথে জড়িত বেশ কিছু নথি উদ্ধার করা গেছে। এই নথি খতিয়ে দেখছে তদন্তকারি আধিকারিকরা।







