রাজ্য

দ্বিতীয় দফা বৈঠকে জুনিয়র চিকিৎসকরা, শেষ হলো বৈঠক, কি সিদ্ধান্ত জানাল!

পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টর সন্টের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে আবারো চিঠি পাঠানো হয় নবান্নে মুখ্য সচিব কে। তাদের ৫ দফা দাবীর সব দাবি মানা হয়নি সেই বিষয়েই তারা দ্বিতীয়বার বৈঠক করতে চেয়েছেন সরকার পক্ষের সাথে। সে বিষয়ে বৈঠকের জন্যই বুধবার ফের চিঠি পাঠায় নবান্নে, জুনিয়র চিকিৎসকরা।

সেই চিঠি র প্রতিত্তরের মুখ্য সচিব বুধবার সন্ধ্যার ছটায় বৈঠক ডাকে। যদি ও ডাক্তারদের পৌঁছতে প্রায় সাতটা বেজে যায়। তবে ডাক্তাররা এই বৈঠক নিয়ে যেমন সদিচ্ছা দেখিয়েছেন সরকার তরফেয় সদিচ্ছা দেখানো হয়েছে। তাদের বৈঠকের উদ্দেশ্য ছিল তাদের নিরাপত্তা বিষয়ক কিছু ব্যবস্থা যা নিয়ে সরকার তরফে এখনো লিখিত কোন পত্র প্রকাশ করা হয়নি। এছাড়াও তারা পাঁচ দফা দাবি বাদে স্বাস্থ্য সচিবের অর্থাৎ ষষ্ঠ দাবিতে তারা স্বাস্থ্য সচিবের পদত্যাগ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুসারে তিনি বলছেন এই মুহূর্তে স্বাস্থ্য সচিবের পদত্যাগ করলে নতুন পদে কাকে নিয়োগ করা হবে সে নিয়ে সমস্যা রয়েছে সে কারণেই এই মুহূর্তেই স্বাস্থ্য সচিবকে সরানো হলে স্বাস্থ্য ব্যবস্থা ধসে পড়বে। এই বক্তব্যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা অসন্তোষ প্রকাশ করেছে। তারা এও জানিয়েছে যতদিন না সব দাবি মানা হচ্ছে ততদিন জুনিয়র ডাক্তারদের কর্ম বিরতি ও অবস্থান বিক্ষোভ চলবে। এছাড়াও তাদের সহকর্মী অর্থাৎ তরুণী চিকিৎসকুন ধর্ষণ মামলার সঠিক বিচার যতদিন না হবে ততদিন তাদের আন্দোলন চলবে।

এই মুহূর্তে যা জানা যাচ্ছে নবান্নে মুখ্য সচিবের সাথে বৈঠক শেষ হয়ে গিয়েছে তবে সে বৈঠকে কি আলোচনা হয়েছে কি সদতর প্রকাশ হয়েছে সে বিষয়ে ধোঁয়াশা কাটেনি। সন্ধ্যা ৭ টা থেকে নটারও বেশি সময় প্রায় দু’ঘণ্টার বেশি সময় ধরে নবান্ন সভা ঘরে ৩০ জন প্রতিনিধি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের নিয়ে মুখ্য সচিবের সাথে বৈঠক হয়। এখন দেখার বিষয় এই বৈঠকের পর চিকিৎসক এবং সরকার পক্ষ দুই তরফি কি সিদ্ধান্তে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.