দেশবিদেশ

আরজিকর কান্ডের প্রতিবাদে রাজপথে মানববন্ধন ভারত ছাড়া ১১টি দেশের

গত ৯ই অগস্ট আরজি করের কর্তব্যরত জুনিয়ার মহিলা চিকিৎসকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তারপর থেকে এই ঘটনা নিয়ে চারিদিক থেকে ভেসে আসে ধিক্কার। এরপর থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পরে প্রতিবাদের সুর। এবার রাজপথের মানববন্ধনে নেমেছে প্রবাসীরা।

প্রতিদিন রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় আরজিকরের ঘটনা দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ চলছে বিভিন্ন জায়গায়। পশ্চিমবঙ্গের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্যগুলোতে এই ঘটনা নিয়ে চলেছে বিক্ষোভ কর্মসূচি। তিলোত্তমার সুবিচার চেয়ে পথে নেমেছে চিকিৎসক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সহ বিভিন্ন ক্ষেত্রে তারকারা। আরজিকরের ঘটনার বিচার চেয়ে আমেরিকার ৩৪টি জায়গায় মানুষ জমায়েত হবে। পাশাপাশি ব্রিটেনের ১৪টি জায়গায় জমায়েত হবে অনেক মানুষ। এমনকি রাজ্যের বুকে ১৪ তারিখে রাত দখলের পর ফের বুধবার নির্যাতিতার দোষীদের শাস্তির দাবি রাত জাগতে চলেছে গোটা রাজ্যে।

আমেরিকার মধ্যে বোস্টন, শিকাগো, নিউইয়র্ক সিটি, আটলান্টার মতো শহরে হতে চলেছে মানবন্ধন কর্মসূচি। এছাড়াও ব্রিটেনের মধ্যে লিভারপুল, ম্যাঞ্চেস্টার, লন্ডনে তিলোত্তমার দোষীদের বিচার চেয়ে জমায়েত হতে চলেছে অসংখ্য মানুষ। প্রথম থেকেই ভারতের পাশাপাশি এই ঘটনা নিয়ে সোচ্চার বিদেশের মাটিও। তবে ভাই চলতি মাসের ৮ তারিখে মানববন্ধন হতে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.