ছোটবেলা থেকেই পড়াশোনা মানে স্কুল তারপরে কলেজ। বর্তমান যুগে দাড়িয়ে গ্রাডুয়েশন না করলে কিন্তু আপনার জীবন ও জীবিকায় তেমন মূল্যধরা হয় না। কিন্তু এই কলেজ শব্দের প্রকৃত বাংলা অর্থ কী হতে পারে ভেবে দেখেছেন কোনোদিন? এই জায়গায় সবাই গেলেও এর বাংলা অর্থ ৯৯% মানুষই জানেন না।
সব শব্দের কিন্তু একটা নির্দিষ্ট বাংলা শব্দ আছে।আপনি বলতে পারবেন কলেজ কে বাংলায় কি বলা হয়? আপনারা সবাই জানেন স্কুল যাকে বাংলায় বলা হয় বিদ্যালয়। ওপর দিকে ইউনিভার্সিটিরও বাংলা শব্দ বহুল প্রচলিত।
যেমন ইউনির্ভাসিটিকে বাংলায় বলা হয় বিশ্ববিদ্যালয়।একই ভাবে কলেজকে বলা হয় ‘মহাবিদ্যালয়’। লোকমুখে এই শব্দ একেবারেই শোনা যায় না। এমনকী বই কিংবা কোনও সংবাদ পত্রেও এই শব্দ সচরাচর খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য কাজ।
উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হল।যেমন ধরুন- পানিহাটি মহাবিদ্যালয় যাকে চলতি কথায় আপনাদের বলা হয় পানিহাটি কলেজ। ঠিক একইভাবে দমদম রবীন্দ্র মহাবিদ্যালয় যার চলতি নাম দমদম মতিঝিল কমার্স কলেজ।







