অফবিট

শ্রাবণ মাসে এই পাঁচটি পাতা অর্পণ করুন মহাদেব কে । পূর্ণ হবে সকল মনস্কামনা!

গোটা শ্রাবণ মাস জুড়ে শিবের উপাসনা করেন ভক্তরা। প্রতি সোমবার ভক্তরা উপবাস করেন, শিবলিঙ্গে দুধ, জল ফুল-ফল সহ নানা উপকরণ নিবেদন করেন। তবে শুধু দুধ বা ফুল নয়, এই মাসে পাঁচটি বিশেষ পাতা আছে যেগুলো শিবলিঙ্গে নিবেদন করা একদিকে যেমন শিবের আরাধনার গুরুত্বপূর্ণ অংশ, তেমনই ফলপ্রসূ, মহাদেব ভক্তদের উপর সন্তুষ্ট হয় বলে মনে করা হয়।

এই পাঁচটি পাতা শিবের কাছে নিবেদনের তাৎপর্য:

বেলপাতা:
বেলপাতা ছাড়া শিব পূজা অসম্পূর্ণ। এটি শিবের অন্যতম প্রিয় একটি উপাদান।

আকন্দ:
আকন্দ ফুল ও পাতা উভয়ই শিবকে নিবেদন করা হয়। এটি শিবের এক বিশেষ প্রিয় বস্তু।

ধুতরা:
ধুতরা ফুল ও ফল শিবকে অর্পণ করা হয়, যা শিবের প্রিয় একটি ফুল।

শমী:
শমী পাতা শনিদেবেরও প্রিয়, যা শিবলিঙ্গে নিবেদন করলে শনিদেবেরও আশীর্বাদ পাওয়া যায়।

দূর্বা:
দূর্বা ঘাস শিবলিঙ্গে নিবেদন করা হয়, যা শিবের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়।

শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার এই পাতাগুলি শিবলিঙ্গে নিবেদন করলে ভক্তের জীবনে সুখ ও সমৃদ্ধি আসে এবং সকল মনোষ্কামনা পূর্ণ হয় এমনটাই হিন্দু বিশ্বাস অনুযায়ী জানা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.