রাজনীতিরাজ্য

বিহার ভোটে তুঙ্গে জল্পনা! কে ফিরবেন মসনদে — তেজস্বী, প্রশান্ত না নীতীশ?

বিহার বিধানসভা ভোটে আর বাকি মাত্র মাসখানেক। তার আগেই চরম রাজনৈতিক উত্তেজনা ছড়াল ইন্ডিয়া টুডে–সি ভোটারের সাম্প্রতিক সমীক্ষায়। উঠে এসেছে চমকপ্রদ চিত্র — রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে জনপ্রিয় মুখ এখন লালুপুত্র তেজস্বী যাদব।

সমীক্ষা অনুযায়ী, ৩৬% ভোটার চান তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে। দ্বিতীয় স্থানে রয়েছেন জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর, পেয়েছেন ২৩% সমর্থন। অথচ বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অনেকটাই পিছিয়ে — তাঁকে পছন্দ করেছেন মাত্র ১৬% মানুষ।

তালিকায় আরও দুটি নাম — এলজেপি প্রধান চিরাগ পাসওয়ান (৮.৮%) এবং বিজেপি নেতা তথা অর্থমন্ত্রী সম্রাট চৌধুরী (৭.৮%)।

এই পরিসংখ্যান স্পষ্ট করছে একটাই বার্তা — বিহারের রাজনীতিতে পাল্টে যাচ্ছে হাওয়া, প্রশ্ন উঠছে,
নীতীশ যুগ কি শেষের পথে?
নতুন নেতৃত্বের হাতেই কি বিহারের ভবিষ্যৎ?

সূত্র: ইন্ডিয়া টুডে–সি ভোটার সমীক্ষা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.