৯০-এর দশকে বলিউডের হাত ধরে তাঁর জীবনে পথ চলা শুরু হয়। দায়িত্ব তার সাথে লড়াই ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ তিনি সুপারস্টার হয়ে উঠেছে। এখন তিনি একজন সুপরিচিত সুপারস্টার ‘সুনীল শেট্টি’।বলিউডে একের পর এক সুপারহিট ছবি করেছেন। প্রত্যেকটা ছবিতেই দর্শকদের মন কেড়েছে তাঁর অভিনয়।এই কারণেই আজও মানুষ তাকে এত পছন্দ করে।
তাঁর প্রথম ছবি ১৯৯২ সালে আসে, যার নাম ছিল বলওয়ান। এই ছবিতে সুনীল শেট্টির সঙ্গে নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল দিব্যা ভারতীকে।সুনীল সেটি তাঁর প্রথম চলচ্চিত্রের জন্য সেরা নবাগত অভিনেতার পুরস্কার পান। এছাড়াও তিনি অনেক ছবি করেছেন যেমন – দিলজালে, দিলওয়ালে, ধড়কান, হেরা-ফেরি-১ এবং হেরা-ফেরি-২। আজ সুনীল শেট্টি নিজের প্রতিভার জেরে কোটি টাকার সম্পত্তির মালিক। সুনীল সেটি যখন বলিউডে পা রাখেন তখন তাঁর থাকার জন্য নিজের বাড়িও ছিল না। কিন্তু বর্তমানে আজ সুনীল সেটির একটি বাড়ি আছে, তার দাম কোটি টাকা। সূত্রে খবর, সুনীল শেট্টি মোট সম্পদ ১৩০ কোটিরও বেশি। এছাড়াও এই অভিনেতার প্রচুর রিয়েল এস্টেট জমি রয়েছে যার মূল্যও কোটি টাকা। বলা হয় সুনীল শেট্টির জীবনে যতটা দারিদ্র্যতা দেখা গিয়েছিল বলিউডে এরম কমই কেউ দেখেছেন। তারপরও সুনীল শেট্টি হাল ছেড়ে দেননি। কঠোর পরিশ্রম করে গেছেন। বর্তমানে সুনীল শেট্টির নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে।
তাঁর এই প্রোডাকশন হাউসের নাম ‘পপকর্ন এন্টারটেইনমেন্ট প্রোডাকশন হাউস’। সুনীল শেট্টির বর্তমানে অডি থেকে শুরু করে বিএমডব্লিউ পর্যন্ত বিলাসবহুল গাড়ির মালিক। তার এরকম অনেক বিলাসবহুল গাড়ি রয়েছে যার দাম লক্ষাধিক কিংবা কোটি টাকা। সূত্রে খবর







