বর্তমানে দেশজুরে বেড়েই চলেছে ধর্ষণের সংখ্যা। যৌন হেনস্তার শিকার হচ্ছে সব রকম বয়সের মেয়েরা। ধর্ষকদের লালসা থেকে বৃদ্ধা থেকে শিশু কেউই রেহাই পাচ্ছে না। এবার প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ১০ মাসের শিশুকন্যাকে ধর্ষণ করার অভিযোগ এলো। এই ভয়ঙ্কর ঘটনায় তাজ্জব গুজরাটের ভারুচের মানুষ।
ধর্ষকদের লালসার শিকার হচ্ছে সমস্ত বয়সের মেয়েরা। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি জন্মানোর পর থেকেই প্রতিবেশী যুবক মাঝেমধ্যে এসে ওই এক রত্তি শিশুটির খেলা করত। এরপর একদিন এই শিশুটিকে নিয়ে তার ঠাকুমা বারান্দায় বসে খেলছিল। তখন সেখানে উপস্থিত হয় ৩০ বছরের ওই প্রতিবেশী যুবক। বিস্কুট খাওয়ানোর নাম করে ওই যুবক শিশুটিকে নিজের কাছে নিয়ে যায়। তারপরেই কিছুক্ষণের মধ্যেই ওই এক রত্তির চিৎকার করা কান্নার আওয়াজ শুনতে পায় সকলে।
এরপর তড়িঘড়ি সেখানে ছুটে যায় শিশুদের ঠাকুমা সহ অন্যান্যরা। সেখানে গিয়ে দেখতে পায় গোপনাঙ্গ থেকে রক্তপাত হচ্ছে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত প্রাপ্ত হয়ে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে৷ তারপরেই চারিদিকে শোরগোল পরে যায়। সেই সুযোগেও ওই অভিযুক্ত যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে স্থানীয় বাসিন্দারা ওই যুবককে ধরে পেলে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
এরপর শিশু কন্যাটির বাবা ও মা এসে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ওই শিশুটি। এমনকি শিশুটির শারীরিক অবস্থা খুবই সঙ্কটজনক। দশ মাসে শিশুর উপর এরকম ধরনের নির্যাতনের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সমস্ত মহলে। এমনকি গুজরাট সোনা গিয়েছে ইন্ডাস্ট্রিয়াল রাজ্য হিসেবে। সেখানেই এবার এরকম ধরনের নক্কারজনক ঘটনা ঘটে গেল।







