কলকাতাক্রাইমভাইরালরাজ্য

আরজিকর রায় নিয়ে দুঃখ প্রকাশ মুখ্যমন্ত্রীর

আর জি করের ঘটনার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছেন। ২০২৪ এর ৯ই আগস্ট আর জি করের ধর্ষণ ও খুনের ঘটনার শাস্তি ঘোষণা করল শিয়ালদহ আদালতে বিচারপতি অনির্বাণ দাস। যেই রায় স্বতঃস্ফূর্ত হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত বছরের আর জি করের কর্তব্যরত জুনিয়র মহিলা চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়। সেই ঘটনায় দীর্ঘদিন ধরে চলে প্রতিবাদ। এই ঘটনার তদন্তের ভার রাজ্য পুলিশের হাত থেকে সিবিআই-এর হাতে দেয় মহামান্য আদালত। এই ঘটনার ২৪ ঘন্টার মধ্যে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয় সঞ্জয় রায়।

এরপর সিবিআই-এর হাতে গ্রেফতার হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি। তবে ওই দুইজন জামিন পেলেও আদালতে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। সোমবার ভারপ্রাপ্ত বিচারপতি সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। তবে সেই রায় নিয়ে খুশি হতে পারেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযুক্তের ফাঁসির দাবিতে অনড় থেকে দুঃখ প্রকাশ করেন।

এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আমি প্রশাসনিক সফরে এসেছি। আমি ডিটেলসে কিছু জানিনা। এইমাত্র জানতে পারলাম যাবজ্জীবন সোজা হয়েছে। আপনারা এর আগে দেখেছেন এই ধরনের তিনটে ঘটনায় আমরা ফাঁসির করিয়ে দিয়েছি। এটা একটা সিরিয়াস কেস। আমরা প্রথম থেকেই ফাঁসির দাবি করে এসেছি। আমরা সেই দাবিতে এখনো অনর রয়েছি। আমাদের হাত থেকে তদন্তের ভার ইচ্ছে করে কেড়ে নেয়া হয়েছে। আমাদের হাতে থাকলে আগেই আমরা ফাঁসি দিয়ে দিতাম। আগেই বলেছিলাম যদি আমরা তদন্ত করতে ব্যর্থ হই তাহলে দিয়ে দেবে। আমরা চেয়েছিলাম ওই নরপিচাসরা যেন শাস্তি পায়। পুরো ডিটেলসে জানিনা। শুধু আমি বলতে পারি এই রায়তে আমি সন্তুষ্ট নই”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.