বিনোদন

গায়ক শানের আবাসনে ভয়াবহ অগ্নিকান্ড, ঘটনাস্থলে ১০টি ইঞ্জিন

গতকাল বিকেলে মুম্বইয়ের কুরলা স্ক্র্যাপ মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। যার ফলে পুড়ে ছাই হয়ে যায় ৩০ থেকে ৪০টি ওয়্যারহাউস। এরপরে ২৪ ঘন্টা কাটতে না কাটতে ফের অগ্নিকান্ডের ঘটনা। মঙ্গলবার ভোর রাতে গায়ক শানের বান্দ্রার অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় দমকলের ১০টি ইঞ্জিন।

বান্দ্রার ফরচুন অ্যাপার্টমেন্টে থাকেন সঙ্গীত শিল্পী শান। সেই ১১ তালার আবাসনের সাত তলায় আগুন লেগে যায়। আজ ভোর রাত ঠিক ১ঃ৪৫ নাগাদ ওই ফ্ল্যাটের জানলা দিয়ে কালো ঘন ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় ৮০ বছরের এক বৃদ্ধার শ্বাসকষ্ট শুরু হয়। যার ফলে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

এরপর দমকলের ১০টি ইঞ্জিনের দীর্ঘচেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। মুম্বাই শহরে এই জনপ্রিয় গায়কের আবাসনে আগুন লেগে যাওয়ায় চারিদিকে বেশ শোরগোল পরে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.