ক্রাইমদেশ

বরপণে বাইক না পেয়ে বিয়ে ভাঙলো বর! গ্রেফতার বর ও বরের বাবা

যেখানে বরপণ নেওয়া আইনত অপরাধ সেখানে বরপণে বাইক না পেয়ে বিয়ে ছেড়ে উঠে গেলো ছেলে। এই বর্বরতার সাক্ষী রইলো উত্তর প্রদেশের জৈনপুরের নাথুপুর গ্রাম। এই ঘটনার জেরে কনের বাড়ির লোকের সাথে ছেলের বাড়ির লোকের বেধে যায় ধুন্ধুমার।

সূত্রের খবর, নাথুপুরের বসন্ত সোনকারের মেয়ে পূজা সোনকারের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল চান্দৌলির কাকরহাটির বাসিন্দা মঙ্গলাবা প্রসাদের ছেলে জিতেন্দ্রে সোনকারের সঙ্গে। বিয়ে মানেই যৌতুক দিতেই হবে ছেলের বাড়িতে, এই প্রাচীন বর্বরতা এখনও বহাল তবিয়তে বাঁচিয়ে রেখেছে বহু মানুষ।

জিতেন্দ্রে সোনকার পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বুধবার নিয়ম মেনে বিয়ে করতে এলে বরপক্ষ কে জানানো হয় যৌতুক হিসেবে চাওয়া বাইক, বিয়ের দিন নয় বরঞ্চ বিয়ের পরদিন দেওয়া হবে। এই কথা শুনতেই ছেলের রেগে গিয়ে তার বাবাকে জানায় সব কথা। পরবর্তীতে বরের বাড়ির লোক বাইকটি দেখতে চাইলে কোন পক্ষ অস্বীকার করে।

এরপরই বরপক্ষ ও কনে পক্ষের মধ্যে বচসা শুরু হয়। প্রথমে তর্ক বিতর্ক, তারপর দুপক্ষের মধ্যে গালাগালি আর শেষে সেটা হাতাহাতিতে পৌঁছায়। এরপরই বর বিয়ে ছেড়ে চলে যাবার উপক্রম করলে কনের বাড়ির লোক তাদের তাদের আটক করে রাখে।

ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কনের বাড়ির লোকের অভিযোগ, বিয়ের আগেই বরপণ হিসেবে নগদ ছয় লক্ষ টাকা নিয়েছে ছেলের বাড়ির লোক। এছাড়াও বিয়ের আয়োজন করতেও লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। বিয়ের পণ হিসেবে বাইক না দিতে পারায় বিয়ে ভেঙ্গে দেয় ছেলের বাড়ির লোক। পুলিশ ছেলে ও ছেলের বাবাকে আটক করে নিয়ে গেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিশোর কুমার চৌবে জানান, দুপক্ষের মধ্যে বিষয়টি মেটানোর চেষ্টা চলছে। মিটমাট না হলে দুপক্ষের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.