জেলা

মেঘ কাটতেই দেখা মিললো ঘুমন্ত বুদ্ধর।

মেঘ সরতেই দেখা মিললো ঘুমন্ত বুদ্ধর। আপ্লুত জলপাইগুড়ির বাসিন্দারা। গত তিন দিন ধরে কালো মেঘে ঢাকা ছিলো জলপাইগুড়ির আকাশ। মুশলধারায় বৃষ্টি তে নাজেহাল ছিলেন বাসিন্দারা। জলস্তর বাড়ায় বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছিলো তিস্তায়। রবিবার সকালে এক্কেবারে উল্টো ছবি। রোদ ঝলমলে আকাশ,আর সেই নীল আকাশের চাদরে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। ভাদ্রের পর এবার আশ্বিন। জলপাইগুড়ি থেকে দ্বিতীয় বার পাহাড় শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে খুশি জলপাইগুড়ির বাসিন্দা এমনকি জলপাইগুড়ি তে বেড়াতে আসা পর্যটকেরাও। সমতল থেকে পাহাড় দর্শনের এই স্মৃতি স্মরনীয় করে রাখতে মোবাইলে দৃশ্য বন্দি করে রাখলেন অনেকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.