যেকোনো পড়ুয়ায় শিক্ষাক্ষেত্রে যাত্রা শুরু হয়। সেখানেই আক্রান্ত হল পড়ুয়া। এবার দমদমের একটি বেসরকারি স্কুলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠলো প্রশ্ন। এদিন স্কুলে শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় পরিবার।
ক্রমাগত শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে উঠে আসছে বিভিন্ন ধরনের অভিযোগ। এবার পঞ্চম শ্রেণীর ছাত্রকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেল তার পরিবার। এদিন অন্যান্য দিনের মতোই স্কুলে গিয়েছিল ওই ছাত্র। এরপর আচমকাই কিশোরের বাড়িতে ফোন যায়। তড়িঘড়ি পরিবারের সদস্য স্কুলে আসতেই দেখতে পায় আঘাত পেয়েছে ওই ছাত্র। শুধুমাত্র রক্তাক্ত জায়গায় ব্যান্ডেজ করে ফেলে রেখে দিয়েছে। পর্যাপ্ত চিকিৎসা করেন স্কুল কর্তৃপক্ষ।
পাশাপাশি কিভাবে এই অবস্থা হল সেই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের প্রশ্ন করলে যথার্থ উত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ পরিবারের। ইতিমধ্যেই ঘটনার জন্য দমদম থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রের পরিবার। তবে এই ঘটনার পরে সেই স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ওই স্কুলে যেসব পড়ুয়ারা পড়াশোনা করছে তারা কি আদৌ সুরক্ষিত সেই নিয়ে প্রশ্ন তুলছে অভিভাবকদের একাংশ। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পরেছে স্কুল চত্বরে।
এ প্রসঙ্গে পড়ুয়ার মা জানিয়েছে, “আমাদের ফোন করার আগে বাচ্চাটাকে নিয়ে তো কোনও হাসপাতালে যাবে। সেলাই পড়েছে ছেলেটার। তার মানে কতটা গভীর ক্ষত। আমরা পৌঁছে দেখতাম কী হয়েছে। আমরা স্কুলে গিয়ে দেখি বেটাডাইন লাগিয়ে তুলে দিয়ে রেখে দিয়েছে। অথচ রক্ত পরছে।”







