তৃণমূল এর গোষ্ঠীদন্দ প্রকাশ্যে সল্টলেক দত্তবাদ এলাকায়। ঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ। ঘটনার তদন্তে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার এক।
অভিযোগ কারী স্বপ্না সিংহ এর অভিযোগ……. ২০২১ সালে রিংকু নামে এক মহিলা তার ফ্যামিলি নিয়ে ওই বাড়িতেই থাকতো, ঝামেলা করে এখান থেকে চলে যায়।গতকাল সকালে হীরা ও রিঙ্কু ঘরে ঢুকে বসে যায় এবং বলে তারা এই ঘরেই থাকবে। কিন্তু তাঁদের ওখানে রাখতে অস্বীকার করে তখন তারা চলে যায়। দুপুরে ফের বেশ কয়েকজন নিয়ে এসে হামলা চালায় বলে অভিযোগ। মারধর ও করা হয় বলে অভিযোগ। এর পর বিধান নগর দক্ষিণ থানায় দু পক্ষ অভিযোগ করে সেই অভিযোগ এর ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়। যদিও তাঁদের দাবি তারা সবাই তৃণমূল করে।







