আজ ভোর সাড়ে পাঁচটায় নিজের বন্দুক পরিষ্কার করে গিয়ে ঘটলো বিপত্তি।গুলিবিদ্ধ বলিউড অভিনেতা গোবিন্দা। সূত্রের খবর, অভিনেতার পায়ে গুলি লেগেছে। তাও আবার তাঁরই রিভলভার থেকে।
সকালে কোথাও যাওয়ার জন্য রওনা দিচ্ছিলেন তিনি। তাতেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এই মুহূর্তে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আইসিইউ রয়েছেন এমনটাই সূত্রের খবর।
এছাড়াও সংবাদ সূত্রে জানাগেছে,
গোবিন্দের ম্যানেজার শশী সিংহ বলেন, ‘‘গোবিন্দ কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরোনোর আগে ব্যক্তিগত পিস্তলটি তিনি তুলে রাখতে যান। তখন হাত থেকে মাটিতে পড়ে গিয়ে গুলি চলে। ওঁর পায়ে গুলি লেগেছে। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বার করতে সক্ষম হয়েছেন। এখন উনি অনেকটাই ভাল আছেন। হাসপাতালেই রয়েছেন।’’







