খেলাধুলা

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে জাতীয় দলের পাক রাষ্ট্রে যাওয়া নিয়ে বড় সিদ্ধান্ত বোর্ডের*

২০২৫ এ বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর । এবার আয়োজক , ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান । তবে বারবারই প্রশ্ন উঠছিল , পাকিস্তানে ভারতের দল পাঠানো নিয়ে । এবার প্রতিবেশী রাষ্ট্রে জাতীয় দল খেলতে যাবে কিনা , সে নিয়ে অবস্থান স্পষ্ট করলো ভারত।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের এই প্রতিযোগিতায় খেলতে, রোহিত শর্মা – বিরাট কোহলিরা পাকিস্তান যাবে কিনা , তা জানতে উৎসুক গোটা ক্রিকেট মহল সহ পাকিস্তান ক্রিকেট বোর্ডও । রাজনৈতিক এবং কূটনৈতিক শীতল সম্পর্কের কারণে , ভারত সরকার যদিও , ভারত – পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের পক্ষে নয় । গত বছর এশিয়া কাপের সময়ও পাকিস্থানে দল পাঠায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড , যার ফলে , হাইব্রিড মডেলে খেলা হয়েছিল এশিয়া কাপ। তবে একদিনের বিশ্বকাপের সময় , পাকিস্তান দলকে ভারতে আসতে দেখা গিয়েছিল , এবং ভারতের আতিথেয়তায় যথেষ্ট খুশিও হয়েছিল পাক দল ।

এবার প্রশ্ন , জাতীয় দল , পাকিস্তানে যাবে কিনা ! আইসিসি এর এই প্রতিযোগিতা খেলতে ভারতের পাকিস্থানে যাওয়ার বিষয় , ভারতীয় ক্রিকেট বোর্ডের , সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন , ‘‘আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দলের পাকিস্তান সফর নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের অনুমোদনের উপর। এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যে কোনও বিদেশ সফরের ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে হয়। অনুমতি নেওয়াই নিয়ম। ভারতীয় ক্রিকেট দল কোনও দেশে সফরে যাবে কী যাবে না, তা ঠিক করে কেন্দ্র। সরকারের সিদ্ধান্তের উপরই সব কিছু নির্ভর করে।’’ তিনি আরো বলেন , ‘‘চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও সরকার যে সিদ্ধান্ত নেবে, আমরা সেটা মেনে চলব।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.