রাজ্য

ভারতের প্রাক্তন অধিনায়ককে তলব ইডির

ভারতীয় ক্রিকেটার , মহম্মদ আজারুদ্দিনকে তলব ইডির । হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থার সাথে যুক্ত একটি মামলায় তলব করা হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ককে । তবে আজারুদ্দিন , নিজের বিরুদ্ধে ওঠা , সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন । মহম্মদ আজারুদ্দিন হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হন ২০১৯ সালে । অভিযোগ , আজারুদ্দিনের সময়ই আর্থিক দুর্নীতি হয় ।

ভারতীয় প্রাক্তন অধিনায়ক , মহম্মদ আজারুদ্দিনের বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে । জানা গেছে , ওই টাকা বরাদ্দ করা হয়েছিল রাজীব গান্ধী স্টেডিয়ামের ডিজেল জেনারেটর , অগ্নিনির্বাপণ যন্ত্র এবং ক্যানোপি কেনার জন্য । আর্থিক তছরুপের মামলায় , এই প্রথম বার ভারতের প্রাক্তন অধিনায়ককে সমন পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । অজরুদ্দিন অবশ্য বলেছেন , “প্রতিপক্ষরা আমার ভাবমূর্তি নষ্ঠ করার জন্য এই সমস্ত কিছু করছে।”

আজারুদ্দিন ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব পান ১৯৮৯ সালে । ৪৭টি টেস্ট ম্যাচ এবং ১৭৪টি ওয়ান ডে ইন্টারন্যাশনালে জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলান তিনি । তবে পূর্বেও একাধিক বিতর্কে জড়াতে দেখা গিয়েছে আজারুদ্দিনকে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.