খেলাধুলা

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মায়াঙ্কের ফিটনেস ও জাদেজার বিকল্প পেতে মুখিয়ে গুরু গম্ভীরের টিম ইন্ডিয়া

বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের স্কোয়াডে বেশ কিছু নতুন মুখ দেখা যাবে, যেখানে দলের নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। সিরিজের মূল আকর্ষণ হতে চলেছে মায়াঙ্ক যাদবের ফিটনেস ও পারফরম্যান্স। আইপিএল ২০২৪-এ ১৫০ কিমি প্রতি ঘণ্টার গতিতে বল করে নজর কেড়েছিলেন তিনি। কিন্তু চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর এবার তার ফর্ম ও গতি পর্যবেক্ষণ করা হবে।

সিরিজে ভারত একমাত্র ওপেনার হিসেবে রেখেছে অভিষেক শর্মাকে, যিনি আইপিএলে সাথে জিম্বাবুয়ে সফরে দারুণ পারফর্ম করেছিলেন। ওপেনার হিসেবে তার বোলিং দক্ষতা ভারতের জন্য বাড়তি সুবিধা এনে দিতে পারে। পাশাপাশি, সঞ্জু স্যামসনও ওপেনার হিসেবে সুযোগ পেতে পারেন, যিনি আইপিএলে দুর্দান্ত খেললেও জাতীয় দলে এখনও স্থায়ী হতে পারেননি।

আরেকটি বড় প্রশ্ন হলো, টি-টোয়েন্টি থেকে রবি জাদেজার অবসর নেওয়ার পর তার বিকল্প হিসেবে কে মাঠে নামবেন? ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং দক্ষতা তাকে এগিয়ে রাখলেও রবি বিষ্ণোই ও বরুণ চক্রবর্তীর আক্রমণাত্মক বোলিংও দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

এই সিরিজে তিনটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির নজর থাকবে মায়াঙ্ক যাদব, হর্ষিত রানা ও নিতীশ কুমার রেড্ডির পারফরম্যান্সের দিকে, যাদের পারফরম্যান্স ফ্র্যাঞ্চাইজির রিটেনশন পরিকল্পনায় বড় ভূমিকা রাখতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.