রাজ্য

কলকাতা মেট্রোতে পুজোর রেকর্ড ভিড়! গতবারের তুলনায় বেশি যাত্রী

দুর্গাপুজোয় কলকাতা মেট্রোর যাত্রী সংখ্যা এবার নতুন রেকর্ড গড়েছে। কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, চতুর্থী থেকে দশমী পর্যন্ত মেট্রোতে যাত্রী সংখ্যা ছুঁয়েছে প্রায় ৫০ লক্ষ। গত বছরের তুলনায় যাত্রী সংখ্যা বেড়েছে ১.৭৭ শতাংশ।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে ছিল সবচেয়ে বেশি ভিড়। এই রুটে যাত্রী ছিল ৪৪ লক্ষ ১৯ হাজার জন। শিয়ালদহ-ফুলবাগান রুটে যাত্রীর সংখ্যা ছিল ২ লাখ ৫৩ হাজার এবং হাওড়া-এসপ্ল্যানেড রুটে যাত্রী সংখ্যা ৩ লক্ষ ৭৯ হাজার জন। দমদম স্টেশন যথারীতি শীর্ষে, আর কালীঘাট এবং শোভাবাজার স্টেশন ছিল দ্বিতীয় এবং তৃতীয় স্থানে।

পুজো উপলক্ষে মেট্রো কর্তৃপক্ষ এবারও স্পেশাল মেট্রো চালানোর ব্যবস্থা করেছিল, গভীর রাত পর্যন্ত চলেছে মেট্রো। যদিও উৎসবের আগে অনেকেই জানিয়েছিলেন, তারা ভিড় এড়াতে পুজোয় ঘুরতে বেরোবেন না, তবে মেট্রোর যাত্রী সংখ্যা সেই ধারণা পুরোপুরি বদলে দিয়েছে।

গতবারের তুলনায় এবারের মেট্রো যাত্রীসংখ্যা বেড়ে যাওয়ায় কলকাতার পুজো প্রেমীদের উন্মাদনা আরও একবার প্রমাণিত হল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.