এখনো পর্যন্ত আর জি করের ধর্ষণ ও খুনের ঘটনায় এখনো পর্যন্ত জারি রয়েছে আন্দোলন। ক্ষোভে ফুসছে রাজ্যবাসী। পাশাপাশি আন্দোলন চলেছে বিদেশের মাটিতে। ওয়াশিংটনে বাবুল সুপ্রিয় গানের শোতে দেখা গেল সেই প্রতিবাদ। যা নিয়ে তাই গায়কের শো।
জুনিয়র ডাক্তারদের সঙ্গে বারংবার পথে নামছে, অনশন মঞ্চে যোগ দিচ্ছেন সাধারণ নাগরিকরা। এরকম পরিস্থিতিতে ওয়াশিংটন ডিসির একটি দুর্গাপুজোয় জাস্টিস ফর আরজি কর টিশার্ট পরায় আক্রমণ সাউন্ড আর্টিস্টকে।এবার বাবুল সুপ্রিয়র শোয়ের সময় সেই টিশার্ট পরায় তাঁকে ব্যক্তি আক্রমণ করা হয় বলেই জানিয়েছেন ঈশান ব্যান্ডের সায়ন মিত্র।
সেই অনুষ্ঠানের দিন সামন্তক কিন্তু অভিষেক পাপন দত্তের সঙ্গে ছবি তোলেন। সেখানে সাউন্ড আর্টিস্টকে সেই একই টিশার্ট পরে থাকতে দেখা যাচ্ছে। এরপরেই ঈশান ব্যান্ডের সায়ন মিত্র একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি যার পরনে রয়েছে কালো রংয়ের টিশার্ট যেখানে লেখা রয়েছে, জাস্টিস ফর আরজি কর। সেই টিশার্ট ঘিরে শুরু হয় শোরগোল।
এই ছবিটি পোস্ট করে সায়ন লিখেছেন, ‘১৪০০০ কিমি দূর থেকেও থ্রেট কালচারের খবর আসছে। আমাদের ব্যান্ডের অভিষেক পাপন দত্তের সঙ্গে ঘটনাটা ঘটেছে শুনলাম। বিস্তারিত আপনাদের সঙ্গেও শেয়ার করছি। এদিন ওয়াশিংটন ডিসির একটি পুজো কমিটিতে বাবুল সুপ্রিয়র অনুষ্ঠান ছিল। পাপন সেখানে নিজের প্রোফেশনাল কাজ করছিল। পাশাপাশি সেখানে জাস্টিস ফর আরজি করের সমর্থনে একটি বুথ ছিল। সেখান থেকেই ও একটি জাস্টিস ফর আরজি কর টিশার্ট কিনে পরেছিল। অনেকেই পরেছিল। ও এখানকার কাজটা কিছুটা প্রোফেশনাল, কিছুটা ভলেন্টিয়ার হিসেবে করছিল। সাউন্ড চেক হওয়ার পর বাবুল সুপ্রিয় ঢোকার আগে পুজো কমিটির প্রেসিডেন্ট এসে পাপনকে বলেন টিশার্টটি পাল্টাতে অথবা ঢাকতে অনুরোধ করেন। পাপন না বললে বচসা বাড়ে। শুরু হয় ব্যক্তি আক্রমণ। অন্য একজনের ঘাড়ে দায়িত্ব দিয়ে পাপন স্টেজ থেকে কিছুটা সরে আসলেও টিশার্ট খোলে না। গতকাল থেকে আজ পর্যন্ত অনেকেই ওই কমিটির এই কাজের তীব্র নিন্দা করেছেন। এত কিছুর পরও পাপন প্রোফেশনাল কমিটমেন্ট রাখতে আজ সাহানা সামন্তকের শোয়ের সাউন্ড করতেও গেছে।’







