রাজ্য

শিলিগুড়ির ১২ নং ওয়ার্ডে উদ্বোধন হল বাসন্তী পূজোর! পূজোর উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব

শিলিগুড়ির ১২ নং ওয়ার্ডে উদ্বোধন হল বাসন্তী পূজোর। পূজোর উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। এই পূজো শিলিগুড়ির অন্যতম জনপ্রিয় পূজো বলে বিবেচিত। ওয়ার্ড কাউন্সিলার বাসুদেব ঘোষের এটি দ্বিতীয় পূজো।তিনি জানালেন চেষ্টা করছি মায়ের পূজো যেন ভালোভাবে হয়।এখানে পূজোতে পাড়ার সবাই উপস্থিত থাকেন। মহিলা এবং পুরুষ সবাই উপস্থিত থাকেন এই পূজোতে। এবারের পূজোর অন্যতম আকর্ষন হল পূজোর প্যান্ডেল।তাই আমরা চেষ্টা করি যাতে বেশী করে মানুষ উপস্থিত থাকেন এই পূজোতে। এবারের পূজোতে অন্যতম আকর্ষন হল পূজোর প্রসাদ।মানুষ চান ভগবানের প্রসাদ পেতে।তাই আমরা এবারে চেষ্টা করছি যাতে বেশী মানুষ এই প্রসাদ নিতে পারেন। বাসন্তী পূজোর জাকজমক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র এবং ডেপুটি মেয়র সহ অন্যান্য এম এম আই সি এবং কাউন্সিলারেরা।প্রত্যেকের হাতে পূজো কমিটির তরফ থেকে তুলে দেওয়া হয় বাসন্তী দেবীর কাঠের ফলক। ওয়ার্ড কাউন্সিলার বাসুদেব ঘোষ জানালেন এই পূজো চলবে 5দিন ধরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.