উল্লেখ্য তিলোত্তমার বিচার চেয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন ছাত্র সংগঠন প্রতিবাদ মিছিল করছে। সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়ার পোস্টে দেখা যায় ছাত্র সংগঠনের কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে।
যেখানে ছাত্র সংগঠন একজন নারী ধর্ষণ এবং হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করছে সেই প্রতিবাদ করতে গিয়ে আর একজন নাবালিকাকে কি করে কুরুচিকর মন্তব্য করে!এমন দাবি নিয়ে পোস্ট দাতার বিরুদ্ধে আজ নন্দীগ্রাম থানায় নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ তিনি অভিযোগ দায়ের করেন।







