দেশ

মা বাবার সম্মতি ছাড়া বিয়ে করলে পুলিশি নিরাপত্তা নয় ! পর্যবেক্ষণ হাইকোর্টের

মা বাবার সম্মতি ছাড়া বিয়ে করলে পুলিশি নিরাপত্তা নয়, সাফ জানিয়ে দিলো এলাহাবাদ হাইকোর্ট । একটি মামলার শুনানিতে এমন পর্যবেক্ষণ এলাহাবাদ উচ্চ আদালতের । পুলিশি নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল এক যুগল । কিন্তু আদালতের তরফে জানানো হয়, যদি কোনো বাবা মায়ের অমতে বিয়ে করা যুগলের সত্যিই জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা না থাকে , তাহলে তারা , পুলিশি সুরক্ষার দাবি করতে পারে না । তবে আদালতের তরফে জানানো হয় , যেখানে সত্যিই নিরাপত্তার প্রয়োজন , সেখানে আদালত নিরাপত্তা দিতে পারবে কিন্তু অন্যদিকে যুগলের একে অপরকে সমর্থন করা শিখতে হবে এবং সমাজের মুখোমুখি হতে হবে ।

এই মামলায় , এলাহাবাদ উচ্চ আদালতের পর্যবেক্ষণ , “নিজেদের ইচ্ছায় বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়ে যাওয়া যুবক-যুবতীদের আদালত নিরাপত্তা দিতে বাধ্য নয়। এমন কোনও প্রমাণ নেই যে পিটিশনারদের মানসিক বা শারীরিক ক্ষতি হতে পারে তাদের পরিবার থেকে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.