খেলাধুলা

রাচিন ও সরফরাজ , দুই তরুণ শতকবীরের প্রশংসায় স্বয়ং ভগবান

এক টেস্ট খেলা কতটা রোমাঞ্চকর হতে পারে , তার উদাহরণ হলো , চলতি ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ । যদিও , প্রথম ইনিংসে খেলতে নেমে , ভারত মাত্র ৪৬ রানে অলআউট হয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন ভারতীয় সমর্থকরা । তবে , দ্বিতীয় ইনিংসে ভারত নিজের ফর্মে কামব্যাক করায় উৎস ফিরে পান অনুরাগীরা । এই টেস্টের সবচেয়ে আকর্ষণীয় দুজন খেলোয়াড় হলেন দুই দেশের দুই তরুণ খেলোয়াড় । শতরান গড়েন নিউজিল্যান্ডের তরুণ খেলোয়াড় রাচিন রবীন্দ্র ও ভারতীয় তরুণ তারকা সরফরাজ খান । তাদের ব্যাটিং এ আপ্লুত ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর । তাদের প্রশংসায় , নিজের সমাজ মাধ্যমে দুই তরুণ খেলোয়াড়ের ছবি পোস্ট করেছেন করেছেন মাস্টার ব্লাস্টার ।

ভারত বনাম নিউজিল্যান্ড টেস্টের প্রথম ইনিংসেই ১২৪ বলে শতক গড়েন ভারতীয় বংশোদ্ভুত কিউয়ী দলের তরুণ তুর্কি রাচিন রবীন্দ্র । অপরদিকে দ্বিতীয় ইনিংসে ১১০ বলেই সেঞ্চুরি করে ফেলেন ভারতীয় তরুণ তারকা সরফরাজ খান।

দুই তরুণের শতকের পর ছবি পোস্ট করে সচিন তেন্ডুলকর লেখেন , “ক্রিকেট আমাদের শিকড়ের সঙ্গে সংযুক্ত করার একটি উপায়। বেঙ্গালুরুর সঙ্গে রাচিন রবীন্দ্রের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। ওর পরিবার এখানকার। একটা দুরন্ত সেঞ্চুরি করল। আর সরফরাজ খান, একটা দারুণ পরিস্থিতিতে তুমি প্রথম টেস্ট সেঞ্চুরি করলে, যখন ভারতের সবচেয়ে এটার বেশি দরকার ছিল। এই প্রতিভাবান দুই তরুণ, উভয়ের ভবিষ্যৎ উজ্জ্বল।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.