বান্দে ভারত এক্সপ্রেসের জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে পাড়ি দিয়েছে। ইতিমধ্যেই বঙ্গে শুরু হয়ে গিয়েছে ৩টে রুটের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। এবার ফের কাজ চলছে জলপাইগুড়ি রোডে বন্দে ভারত এক্সপ্রেস চলাচলের জন্য। এমনকি এরপরে কথা চলছে ধূপগুড়ি স্টেশনে এক্সপ্রেস চালু করার জন্য।
‘অমৃত ভারত’ প্রকল্পের আওতায় এনে জলপাইগুড়ি রোড স্টেশনকে সম্পূর্ণ নতুন রূপে সাজানো হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের চলাচলের জন্য। এছাড়াও জলপাইগুড়ি রোড স্টেশনকে আধুনিকীকরণের কাজ চলছে, যা যাত্রীদের সুবিধার জন্য বড় পদক্ষেপ হতে চলেছে। নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি রুটে চলবে এই এক্সপ্রেস ট্রেনটি। পাশাপাশি আলোচনা ধূপগুড়ি স্টেশনেও স্টপেজ দেওয়ার ব্যাপারে চলছে।







